সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশজামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

নির্বাচনে কারও পক্ষ নেওয়া হবে না, আইন মেনে চলবে কমিশন: সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্টভাবে জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) কারও পক্ষে অন্যায় বা বেআইনি কোনো নির্দেশনা দেবে না।

নির্বাচন হবে পুরোপুরি আইন ও নিয়ম অনুযায়ী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ এসব কথা বলেন সিইসি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের নির্দেশনা হবে সম্পূর্ণ আইনের ভিত্তিতে। কারও পক্ষে কোনো বেআইনি আদেশ দেওয়া হবে না। আমরা সঠিক কাজটি, সঠিকভাবে করতে নির্দেশ দেব।”

তিনি বলেন, “আমাদের ওপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা বলেছেন—একটি ঐতিহাসিক নির্বাচন আয়োজন করবো। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি, অনুরাগ বা বিরাগ নয়, আইন মেনেই দায়িত্ব পালন করবো।”

সিইসি জানান, এবারের নির্বাচন নানা দিক দিয়ে বিশেষ একটি পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই “জেলখানায় থাকা বন্দি, সরকারি কর্মকর্তা কিংবা বিদেশে অবস্থানরত নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।” এটি নতুন ও চ্যালেঞ্জিং হলেও ইসি সেই দায়িত্ব পালনে প্রস্তুত বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “আমরা পাঁচজন শপথ নিয়েছি একটি সঠিক, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের। আজ সেই শপথ আপনাদের মাঝেও ছড়িয়ে দিচ্ছি। দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করলে আমরাও আমাদের দায়িত্ব পালনে সফল হবো।”

এ সময় উপস্থিত কর্মকর্তাদেরকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অঙ্গীকারে আল্লাহর নামে শপথ করান প্রধান নির্বাচন কমিশনার। উপস্থিত সবাই হাত তুলে সেই শপথ করেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, “কাজ আদায় এখন খুব কঠিন। সামনে অনেক চ্যালেঞ্জ আছে, কিছু দৃশ্যমান আবার কিছু অদৃশ্য। তবুও আমি আশাবাদী, আমরা ন্যায়ের পথে থাকবো।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন