সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশজামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে দুটি ফৌজদারি অভিযোগ গঠন করেছে ভার্জিনিয়ার একটি ফেডারেল গ্র্যান্ড জুরি। অভিযোগগুলো ২০২০ সালে কংগ্রেসে দেওয়া তার সাক্ষ্যের সঙ্গে সংশ্লিষ্ট।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় কোমি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, "আমি ফেডারেল বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রাখি।"

গ্র্যান্ড জুরির মতে, কোমি কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার সময় সংবাদমাধ্যমে শ্রেণিবদ্ধ তথ্য ফাঁসের অনুমোদনের বিষয়ে মিথ্যা বলেছেন এবং তিনি ন্যায়বিচারে বাধা দিয়েছেন। যদিও বিচার বিভাগ তিনটি অভিযোগ গঠনের অনুরোধ করেছিল, গ্র্যান্ড জুরি প্রমাণের অভাবে তৃতীয় অভিযোগটি (আরেকটি মিথ্যা বিবৃতির অভিযোগ) খারিজ করে।

এই মামলার নেতৃত্ব দিচ্ছেন পূর্ব ভার্জিনিয়ার মার্কিন অ্যাটর্নি লিন্ডসি হ্যালিগান, যিনি এক সময় সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন।

সিবিএস নিউজ জানিয়েছে, কোমির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপাঠ (অ্যারেইনমেন্ট) অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর সকাল ১০টায় ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায়। সেদিন তার সামনে আদালতে অভিযোগগুলো পড়ে শোনানো হবে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক বিবৃতিতে বলেন, "জনগণকে বিভ্রান্ত করতে যারা ক্ষমতার অপব্যবহার করে, তাদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকারেই এই অভিযোগ গঠন করা হয়েছে।"

জেমস কোমি হলেন প্রথম সাবেক এফবিআই পরিচালক, যাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হলো। তিনি দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসনের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন।

কোমির আইনজীবী প্যাট্রিক ফিটজেরাল্ড বলেন, “আমরা আদালতে কোমির নির্দোষতা প্রমাণের অপেক্ষায় আছি।”

ভিডিও বার্তায় কোমি আরও বলেন, “আমার পরিবার জানে, ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানোর একটা মূল্য আছে। কিন্তু আমরা কখনো মাথা নিচু করে চলিনি। আমি নির্দোষ—আদালতেই প্রমাণ হবে।”

দোষী সাব্যস্ত হলে কোমির সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হতে পারে।
 

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন