সর্বশেষ

জাতীয়আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশকলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি
কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

ছুরিকাঘাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, সন্দেহ পারিবারিক দ্বন্দ্ব

দোহার প্রতিনিধি
দোহার প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার দোহার উপজেলায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতের ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার আলম খার চক গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জয়গুন বেগম (৪০) ও তার স্বামী আইয়ুব আলী হাওলাদার (৫৫)। তারা কুতুবপুর এলাকার স্থায়ী বাসিন্দা।

কী ঘটেছিল?
স্থানীয়দের বরাতে জানা গেছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে আইয়ুব আলী তার স্ত্রী জয়গুন বেগমকে ছুরি দিয়ে আঘাত করেন। ওই সময় ধস্তাধস্তির মধ্যে তিনিও আহত হন।

পরে স্থানীয়রা দুজনকেই গুরুতর অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়গুনকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় আইয়ুব আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

পারিবারিক টানাপোড়েনের ইতিহাস
জয়গুনের ছোট ভাই সেলিম বেপারীর ভাষ্য অনুযায়ী, স্থানীয় একটি ক্লিনিকে চাকরি করে জয়গুন কিছু টাকা জমিয়েছিলেন। সেই টাকাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক হয়, যা পরবর্তীতে রূপ নেয় সহিংসতায়।

জয়গুনের বোন রুমা জানান, তাদের মধ্যে জায়গা-জমি ও পারিবারিক বিষয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এর জের ধরেই এই মর্মান্তিক পরিণতি ঘটে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের বক্তব্য
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন