সর্বশেষ

সারাদেশ

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন, বিদ্যুৎহীন কয়েক ঘন্টা

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

ভোর সাড়ে ৪টার দিকে কেন্দ্রের ১৩২-৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমারে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।

অগ্নিকাণ্ডের ফলে ঘোড়াশাল, পলাশ ও পার্শ্ববর্তী কালীগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে ধীরে ধীরে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।

ঘটনার বিষয়ে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কারণে পরে কথা বলার অনুরোধ করেন।

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন