সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজয়পুরহাটের কালাইয়ের সাবেক মেয়র বেলাল গ্রেফতার
রাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
নির্বাচনী নিরাপত্তা জোরদারে মোংলায় যৌথ বাহিনীর পায়ে হাঁটা মহড়া
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

সুন্দরবন ভ্রমণে এসে ট্যুরিস্ট জাহাজে বিদেশি নারীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবন ভ্রমণের সময় পূর্ব সুন্দরবনের কচিখালী এলাকায় একটি পর্যটকবাহী জাহাজে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আয়ারল্যান্ডের এক নারী পর্যটক।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিলাসবহুল ট্যুরিস্ট জাহাজ ‘এমভি আলাস্কা’-তে এই দুর্ঘটনা ঘটে।

পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, ওই নারী পর্যটকের নাম কারমেল নোইলিন (৫৭)। সকালে নাশতা শেষ করে তিনি নিজ কেবিনে বিশ্রাম নিতে যান। কিছু সময় পর কেবিনে কফি নিয়ে যাওয়া এক স্টাফ তাকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। জাহাজে থাকা এক চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত করেন, তিনি মারা গেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। মৃত পর্যটকের সঙ্গে তার বাংলাদেশি স্বামী-ও ছিলেন, তবে তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, ঘটনার খবর পাওয়ার পর ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ি এবং থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

ট্যুর অপারেটর অব সুন্দরবনস (টোয়াস)-এর সেক্রেটারি নাজমুল আযম জানান, শুক্রবার খুলনা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে ‘এমভি আলাস্কা’ সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। এদের মধ্যে ৭৪ জন বাংলাদেশি এবং একজন বিদেশি ছিলেন।

পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, জাহাজে মৃত্যুর পরপরই শরণখোলা রেঞ্জ সদর থেকে বন বিভাগ এবং পুলিশের একটি দল কচিখালীতে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

২৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন