সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

চীনের ‘সল্ট টাইফুন’ সাইবার হামলা: ঝুঁকিতে যুক্তরাষ্ট্রসহ ৮০টিরও বেশি দেশ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চীন সমর্থিত একটি হ্যাকিং গ্রুপ ‘সল্ট টাইফুন’ গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে নজিরবিহীন সাইবার হামলা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রসহ অন্তত ৮০টিরও বেশি দেশের সরকারি, সামরিক এবং ব্যক্তিগত নেটওয়ার্কে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর একটি যৌথ তদন্ত রিপোর্ট।

এই সাইবার হামলাগুলোতে টেলিযোগাযোগ, পরিবহন, আবাসন ও সামরিক অবকাঠামোর পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি করা হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এসব হামলা যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি নাগরিকের তথ্য চুরি হওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে।


সল্ট টাইফুন গ্রুপ হ্যাকিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ মেধাস্বত্ব, চিপ ডিজাইন, যোগাযোগ তথ্য এবং এমনকি রাজনীতিকদের ফোন কথোপকথন পর্যন্ত সংগ্রহ করেছে। যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নির্বাচনী প্রচারকালীন সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ ডেমোক্র্যাট নেতাদের ফোনে আড়িপাতার ঘটনা তদন্তে উঠে এসেছে।

এফবিআই’র সাবেক সাইবার শাখা প্রধান সিনথিয়া কাইজার বলেন, “এই হামলার পরিধি এতটাই ব্যাপক যে, এর বাইরে কেউ রয়ে গেছে—এটা কল্পনাও করা যায় না।”

তদন্তকারীরা দাবি করেছেন, কমপক্ষে তিনটি চীনা প্রযুক্তি কোম্পানি এ হ্যাকিং অভিযানে সরাসরি জড়িত এবং তারা ২০১৯ সাল থেকে এই কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব কোম্পানি চীনের সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় কাজ করছে।


সিআইএর ডিজিটাল উদ্ভাবন বিভাগের সাবেক উপপরিচালক জেনিফার ইউব্যাংক বলেন, “সল্ট টাইফুন চীনের সাইবার সক্ষমতার নতুন অধ্যায়ের সূচনা করেছে। তারা ধাপে ধাপে বিশ্বের অবকাঠামোয় প্রবেশ করে গোয়েন্দা নজরদারির জন্য নেটওয়ার্ক তৈরি করছে।”

চীনের আগের সাইবার অভিযানগুলোর তুলনায় এই হামলাগুলোর প্রযুক্তিগত পরিশীলন, ধৈর্য ও কৌশল অনেক বেশি সুসংগঠিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, জাপানসহ একাধিক পশ্চিমা দেশ যৌথ বিবৃতি দিয়ে এসব সাইবার হামলার জন্য সরাসরি চীনকে দায়ী করেছে। হামলাগুলোকে ‘নির্বিচার’ এবং ‘লাগামহীন’ বলে বর্ণনা করেছে ব্রিটিশ ও মার্কিন কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, চীনের এই কার্যক্রম বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।


বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মাধ্যমে চীন শুধু তথ্য চুরির মধ্যে সীমাবদ্ধ থাকছে না; বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলাতে সাইবার প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

সাবেক মার্কিন কর্মকর্তা অ্যান নেউবারগার এক নিবন্ধে লিখেছেন, “সল্ট টাইফুন চীনের বিচ্ছিন্ন কোনো সাফল্য নয়, বরং এটি দেখায় কীভাবে দেশটি ডিজিটাল যুদ্ধক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়।”

চীন এখনো এসব অভিযোগের কোনো সুনির্দিষ্ট জবাব দেয়নি। তবে পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন, এ সাইবার অভিযান বিশ্বব্যাপী নজরদারি, প্রভাব বিস্তার এবং রাজনৈতিক শক্তি অর্জনের জন্য চীনের দীর্ঘমেয়াদি কৌশলেরই অংশ।

২৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন