সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশসাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

পাকস্থলীতে ইয়াবা বহন করে বিমানযোগে ঢাকায় এসে আটক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহন করে আসার সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাজু মোল্লা (৩২)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়।

এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট বিএস ১৪২ থেকে নামার পর বলাকা ভবনের উত্তর পাশ থেকে রাজুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, পাকস্থলীর মাধ্যমে সে ইয়াবা পরিবহন করছিল।

এরপর তাকে এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের কাছে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তু শনাক্ত হয়। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে স্কচটেপ মোড়ানো অবস্থায় পোটলাগুলো বের করা হয়। প্রতিটি পোটলায় ছিল ৫০টি করে ইয়াবা, যা মোট এক হাজার পিস।

এপিবিএন জানিয়েছে, রাজু মোল্লা দীর্ঘদিন ধরে ইয়াবা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, “বিমানবন্দর এলাকায় যেকোনো অবৈধ কার্যক্রম, বিশেষ করে মাদক চোরাচালান রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে অপরাধমুক্ত রাখতেই আমাদের এ প্রচেষ্টা।”

২৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন