সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

এশিয়া কাপে উত্তেজনার শেষ অধ্যায়: সুপার ফোরে কারা যাবে, নির্ধারণ আজ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচেই নির্ধারিত হবে সুপার ফোরে কারা জায়গা করে নেবে। আজ মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

এরই মধ্যে দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কা সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে। কিন্তু এই ম্যাচকে ঘিরে রয়েছে জটিল সমীকরণ— বিশেষ করে বাংলাদেশের জন্য।

বাংলাদেশ এরই মধ্যে দুটি ম্যাচ খেলে একটি জয় পেয়েছে। সুপার ফোরে যেতে হলে আজকের ম্যাচে শ্রীলঙ্কার জয় প্রার্থনা করতে হবে টাইগারভক্তদের। কারণ, আজ আফগানিস্তান জিতলেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

কীভাবে বদলাবে হিসাব?
শ্রীলঙ্কা জিতলে কোনো জটিলতা থাকবে না। গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ চলে যাবে পরের রাউন্ডে।
আফগানিস্তান জিতলে কষতে হবে রান রেটের জটিল অঙ্ক।

 

উদাহরণস্বরূপ:

শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে ১৫০ রান তোলে, তবে সুপার ফোরে যেতে হলে আফগানিস্তানকে জিততে হবে ১১.৪ ওভারের মধ্যে।
আফগানিস্তান ১৫০ করলে, শ্রীলঙ্কাকে অলআউট করতে হবে ৮৪ রানের নিচে। তাহলেই বাংলাদেশ টিকে থাকবে।
অর্থাৎ, আফগানিস্তানের সামনে রয়েছে কঠিন সমীকরণ— শুধুমাত্র জয় নয়, বড় ব্যবধানে জয় চাই। অন্যদিকে, বাংলাদেশি সমর্থকরা চাইবেন শ্রীলঙ্কা জিতুক কিংবা আফগানিস্তান জিতলেও সেটা হোক অল্প ব্যবধানে।

দুই দলেই ম্যাচ জেতানোর মতো তারকা
আফগানিস্তানের সবচেয়ে বড় ভরসা তারকা লেগস্পিনার রশিদ খান, যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে বল হাতে সমান কার্যকর হতে পারেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

তবে দু’দলই ব্যাটিং দুর্বলতায় ভুগছে। শ্রীলঙ্কা সর্বশেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে প্রায় হেরেই বসেছিল। জিম্বাবুয়ের বিপক্ষে অলআউট হয়েছিল মাত্র ৮০ রানে। আফগানিস্তানও ব্যাটিংয়ে ধারাবাহিক নয়, তবে শ্রীলঙ্কাকে আগের ৮ মোকাবেলায় হারিয়েছে ৩ বার।

 

নজরে থাকবেন যারা
রহমানউল্লাহ গুরবাজ: শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ম্যাচে করেছেন ২৪৮ রান, স্ট্রাইক রেট ১৭২.২২ — যা তার ক্যারিয়ারের সেরা। এলপিএলের অভিজ্ঞতা তাকে দিবে বাড়তি সুবিধা।
দুষ্মন্তে চামিরা: ২০২৫ সালে মাত্র ৫ ইনিংসে নিয়েছেন ১১ উইকেট, ইকোনমি রেট ৬.৪০। শুরু ও শেষের ওভারগুলোতে তার বলই হতে পারে ম্যাচ গড়ার উপাদান।

 

সম্ভাব্য একাদশ

 

আফগানিস্তান:
সেকিদুল্লাহ অটল, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমাদ, গজনফর, ফজলহক ফারুকি।

শ্রীলঙ্কা:
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্তে চামিরা, মহেশ থিকশানা, নুয়ান থুশারা।


আজকের ম্যাচ কেবল শ্রীলঙ্কা ও আফগানিস্তানের জন্য নয়, বাংলাদেশের জন্যও হতে পারে ‘মরার ওপর খাড়ার ঘা’ কিংবা বেঁচে ফেরার শেষ সুযোগ। হিসাব কঠিন হলেও, মাঠের পারফরম্যান্সই বলবে কে যাবে পরের রাউন্ডে।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন