সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

সেপ্টেম্বর ‘মাদকবিরোধী কার্যক্রমের মাস’ ঘোষণা, কারাগারে ডোপ টেস্ট শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ কারা অধিদপ্তর সেপ্টেম্বর ২০২৫ মাসকে ‘মাদকবিরোধী কার্যক্রমের মাস’ হিসেবে ঘোষণা করেছে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় সারা দেশের কারাগারগুলোতে শুরু হয়েছে ব্যাপক অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (প্রশাসন) আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী মাদকের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশেও মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। দেশের কারাগারগুলোও এই প্রবণতার বাইরে নয়। এ পরিস্থিতি মোকাবিলায় কারা অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারাগারে আগত দর্শনার্থী, বন্দি ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি চালানো হচ্ছে বিশেষ নজরদারি ও তল্লাশি। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত কর্মসূচি পরিচালিত হচ্ছে।

সন্দেহভাজন বন্দি ও কারা কর্মচারীদের মধ্যে ডোপ টেস্ট চালু করা হয়েছে। মাদকসেবীদের চিহ্নিত করে তাদের ওপর বাড়তি নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কারা অধিদপ্তর জানায়, “রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ” — এই মূলমন্ত্রকে সামনে রেখে সমাজের বিপথগামীদের সংশোধন ও দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কারা অধিদপ্তর বলেছে, মাদকবিরোধী কার্যক্রম শুধু সেপ্টেম্বর মাসেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি ধারাবাহিক প্রয়াস হিসেবে অব্যাহত থাকবে।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন