সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
খেলা

পাকিস্তান সিরিজ নিয়ে ধোঁয়াশায় বাংলাদেশ হকি

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই ঐতিহাসিক সুযোগকে কেন্দ্র করে বাংলাদেশ হকি ফেডারেশন U-২১ দলকে নিয়ে জোর প্রস্তুতিতে রয়েছে।

তবে এর মাঝেই বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ, যা বিশ্বকাপ বাছাইপর্বের অংশ।

এশিয়া কাপে ষষ্ঠ হওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা পায়নি বাংলাদেশ। তাই প্লে-অফ খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। এশিয়ান হকি ফেডারেশন দ্রুত এই সিরিজ আয়োজনের জন্য চাপ দিলেও, তা বাংলাদেশ দলের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা করছে হকি ফেডারেশন।

আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন,
“আমরা চাই U-২১ দলের প্রস্তুতিতে কোনো ধরনের বাধা না আসুক। ডাচ কোচ আইকম্যানও চান পূর্ণাঙ্গ প্রস্তুতির সুযোগ। তাই প্লে-অফ সিরিজের সময় নিয়ে এখনো আলোচনা চলছে।”

প্রসঙ্গত, U-২১ দলের অন্তত ৮ জন খেলোয়াড় জাতীয় দলের সাথেও যুক্ত। ফলে একই সময়ে পাকিস্তান সিরিজ হলে তাদের প্রস্তুতি, পরিকল্পনা এবং সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব পড়বে। বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব এসেছে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে সিরিজ আয়োজনের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এই মাসের শেষের দিকে।

এ বিষয়ে সাধারণ সম্পাদক আরও বলেন,
“সিরিজ আয়োজনের সব খরচ আমাদেরই বহন করতে হবে। যদি আমরা এটি আয়োজন করতে ব্যর্থ হই, তবে পাকিস্তানই বিশ্বকাপ বাছাইয়ের সুযোগ পাবে।”

এদিকে, বাংলাদেশ দলের ডাচ কোচ শেনন আইকম্যান বলেন,
“আমি খেলোয়াড়দের বিশেষ করে রক্ষণভাগ ও গোলরক্ষকদের নিয়ে নিবিড় কাজ করছি। আমাদের লক্ষ্য থাকবে বড় দলগুলোকে চমকে দেওয়া।”

বাংলাদেশ দল আগামী সপ্তাহে প্রস্তুতি ম্যাচ খেলতে মালয়েশিয়া যাবে। এরপর ইউরোপ সফরে যাবে সুইজারল্যান্ড, যেখানে তারা সুইস ও অস্ট্রিয়ার বিপক্ষে চারটি ম্যাচ খেলবে। অক্টোবরের শেষে দেশে ফিরে আরও দুই সপ্তাহ অনুশীলন করে বিশ্বকাপের ভেন্যুতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

রিয়াজুল হাসান বলেন,
“আমরা বিশ্বকাপের ভেন্যুতে দলকে সাত দিন আগেই পাঠাতে চাই। সেখানে সুইজারল্যান্ডসহ আরও কয়েকটি দেশের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলব—এই বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে।”

বিশ্বকাপ প্রস্তুতি এবং পাকিস্তান সিরিজ আয়োজন—দুই দিক সামলাতে হকি ফেডারেশনের প্রয়োজন বড় অঙ্কের অর্থ। তাই বাজেট বাস্তবায়নে ইতোমধ্যে স্পনসর ও সহায়তা পাওয়ার জন্য তৎপর হয়েছেন কর্মকর্তারা। এরই অংশ হিসেবে আজ দুপুরে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক বাফুফে ভবনে গিয়ে ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

২৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন