সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

কর ফাঁকির দায়ে ডিএসসিসির সাবেক ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলালসহ মোট ছয় জনের বিরুদ্ধে সরকারের ২৫ কোটি ১৩ লাখ টাকা কর ফাঁকির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করার অনুমোদন দিয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলালসহ মোট ছয় জনের বিরুদ্ধে সরকারের ২৫ কোটি ১৩ লাখ টাকা কর ফাঁকির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করার অনুমোদন দিয়েছে। তাদের বিরুদ্ধে এলইডি বিলবোর্ড সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, দুদক প্রধান কার্যালয় থেকে মামলাটি দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। এই তথ্য জানিয়েছেন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিটি করপোরেশনের জমিতে বিজ্ঞাপনের জন্য বরাদ্দকৃত ফলকের প্রতি বর্গফুট মূল্য সরকারি নির্ধারিত ২০ হাজার টাকার পরিবর্তে কৌশলে মাত্র ৮০০ টাকায় বরাদ্দ দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলা এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের অর্থনৈতিক ক্ষতির বিষয়টি নিশ্চিত হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন ডিএসসিসির চাকরিচ্যুত সাবেক উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের মালিক মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের মালিক মো. গাফ্ফার ইলাহী এবং জি-টেকের মালিক সুলতানা দিল আফরোজা।

এদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২) ধারা অনুসারে মামলা রুজু করার অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ডিএসসিসির তিন কর্মকর্তাকে তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক। তারা হলেন: উপ-কর কর্মকর্তা দেওয়ান আলীম আল রাজী, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান এবং রাজস্ব কর্মকর্তা মো. নাসির উদ্দিন। তাদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(১) ধারায় এ আদেশ জারি করা হয়েছে।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন