সর্বশেষ

জাতীয়পুলিশে শীর্ষ পর্যায়ের রদবদল শুরু, রাষ্ট্রপতি নির্বাচন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের পদত্যাগ
তেজগাঁও কলেজ শিক্ষার্থী ইকরাম হত্যায় দুই বন্ধুকে মৃত্যুদণ্ড
জানুয়ারিতে সড়ক-মহাসড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬: যাত্রী কল্যাণ সমিতি
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
রমজানে মক্কায় ওমরাহ পালনকারীদের নতুন নির্দেশনা জারি
সারাদেশকুড়িগ্রামে ছাত্রনেতা হাসানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
জামালপুরে উদ্বোধন হলো ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬
কুড়িগামে বিএনপিকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
১৮ মাস পর মুকসুদপুরে খুললো উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
পটুয়াখালীতে রুফটপ সোলার প্রযুক্তি দ্রুত জাতীয় অগ্রাধিকার দাবি
কয়রায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে নারীর মৃত্যু, ১ বছরে ৬ জনের প্রাণহানি
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি: দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
জুলাই আন্দোলনে হামলা মামলায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ২
বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি আব্দুল করিম
চকরিয়ায় ডাকাতদের হামলায় মাংস ব্যবসায়ী নিহত, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী শাওন হত্যা: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
ময়মনসিংহে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
মাদারীপুরে আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রযুক্তিতে ব্যবহার হবে ওয়ালটনের তৈরি মাদারবোর্ড

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের প্রযুক্তিখাতে নতুন এক দিগন্তের সূচনা করলো ওয়ালটন। দেশের এই শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান এবার যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু করেছে বিশ্বমানের মাদারবোর্ড (PCB ও PCBA),

যা ব্যবহৃত হবে মার্কিন নিরাপত্তা প্রযুক্তির অত্যাধুনিক সিস্টেমে।

এই মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে ব্যবহৃত হবে সক্রিয় গানশট শনাক্তকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমে ব্যবহৃত নিরাপত্তা যন্ত্রে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান SafePro Technologies Inc.-এর কাছে পাঠানো হচ্ছে ২,৫০০ পিসেরও বেশি মাদারবোর্ড, যার বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ওয়ালটনের করপোরেট অফিসে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিরা যুক্তরাষ্ট্রে প্রযুক্তিপণ্য রপ্তানির এই উদ্যোগকে দেশের জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এবং বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ডিজি-টেকের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভি, এবং ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি।
অনলাইন থেকে যুক্ত ছিলেন SafePro Technologies-এর প্রেসিডেন্ট পল এল. একারট।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত পণ্যের প্রতি বিশ্বের আগ্রহ বাড়ছে এবং ওয়ালটনের এই রপ্তানি বাংলাদেশের প্রযুক্তি খাতে আস্থা ও সক্ষমতার একটি বড় উদাহরণ।

ই-বাইকের নতুন মডেলও উন্মোচন
একই অনুষ্ঠানে ওয়ালটনের নতুন দুইটি পরিবেশবান্ধব তাকিওন ইলেকট্রিক বাইক (ই-বাইক) মডেলও উন্মোচন করা হয়। উন্নত ডিজাইন, শক্তিশালী মোটর, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং কিলোমিটারপ্রতি মাত্র ১০-১৫ পয়সা খরচের এই ই-বাইকগুলো শহর ও গ্রামের পরিবেশবান্ধব স্মার্ট যানবাহন হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উদ্যোক্তারা।

৫৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন