সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

কর্মসংস্থান বড় চ্যালেঞ্জ, তবে পরিস্থিতি ভয়াবহ নয়: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে বেকারত্বের হার এখনো 'ভয়াবহ' পর্যায়ে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তবে তিনি স্বীকার করেন, কর্মসংস্থান বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ, এবং এর সমাধান মূলত বেসরকারি খাতের ওপর নির্ভরশীল।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, “কর্মসংস্থান বেসরকারি খাতেই হয়। ব্যবসা-বাণিজ্যে যদি মন্থরতা আসে, তার প্রভাব সরাসরি কর্মসংস্থানে পড়ে। তবে ইতোমধ্যে ব্যবসার গতি কিছুটা উন্নত হয়েছে। আমরা বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছি।”


বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের বিষয়েও জানান সালেহউদ্দিন। এর মধ্যে রয়েছে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন, এলএনজি আমদানি, এবং সার আমদানির অনুমোদন।

তিনি বলেন, “উৎপাদন যতই হোক, বিতরণব্যবস্থার সমস্যার কারণে অনেক সময় সেবার মান ঠিক থাকে না। তাই নতুন উপকেন্দ্র স্থাপন করা হচ্ছে।”


সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা যত বেশি আমদানি করব, সরবরাহ বাড়বে, তখন মূল্যস্ফীতির চাপ কমবে। বর্তমানে মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল রয়েছে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও কিছুটা কমেছে।”

যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে খরচ বাড়লেও মান ভালো হওয়ায় সেটি গ্রহণযোগ্য বলে জানান তিনি। বলেন, “আমরা গম আমদানির বিষয় বলেছি, এতে দাম কিছুটা বেশি পড়লেও মান ভালো। কিছুটা খরচ বাড়লেও আমরা ট্যারিফ এড়াতে চাই এবং ঘাটতি কমাতে চাই।”


কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের নানা উদ্যোগ সম্পর্কে তিনি জানান, হবিগঞ্জে একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে রাস্তা প্রশস্তকরণসহ কিছু উন্নয়ন কাজ হবে। “এ ধরনের প্রকল্পে সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হয়,” বলেন অর্থ উপদেষ্টা।

তিনি আরও বলেন, “ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট খাতেই সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়। সেদিকে নজর দিয়েই এগোচ্ছি।”


এলএনজি আমদানিতে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কি না— এমন প্রশ্নে তিনি সাফ জানিয়ে দেন, “আমরা আন্তর্জাতিক বাজার যাচাই করে সিদ্ধান্ত নিই। কে সাবেক রাষ্ট্রদূত, সেটা বিবেচ্য নয়।”


সম্প্রতি সার আমদানিতে দুর্নীতির অভিযোগ ওঠা নিয়ে তিনি বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে আমরা কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব, কারণ মূল দায়িত্ব তাদের।”

বৈঠকে কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “ক্রয় কমিটিতে রাজনৈতিক কোনো বিষয় আলোচনা হয় না। কেবল অর্থনৈতিক বিষয় নিয়েই আলোচনা হয়।”

৩৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন