সর্বশেষ

জাতীয়

৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ পুলিশের ৯ জন পরিদর্শককে চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ পরিদর্শকদের মধ্যে রয়েছেন— এপিবিএন পুলিশের কেএম আজিজুল ইসলাম, সিআইডির মো. আবদুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের ডেভেলপমেন্ট বিভাগের মো. জামাল উদ্দিন মীর, সারদা পুলিশের আকবর আলী খান, গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত মো. সিরাজুল হক শেখ, এমআরটি পুলিশের মীর জাহেদুল হক রনি, ৫ এপিবিএনের মো. আসিকুজ্জামান, কক্সবাজারের চকরিয়া সার্কেল অফিসের আজিজুর রহমান এবং ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আসলাম হোসেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০১৮ সালের চাকরিবিধির ৪৫ ধারার নির্দেশনা অনুযায়ী এই ৯ জনের চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠানো হয়েছে। তারা অবসরজনিত সব সুবিধা নিয়ম অনুযায়ী পাবেন।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন