সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ভোট সামগ্রী সরবরাহ শুরু, চলছে ধাপে ধাপে নির্বাচনী প্রস্তুতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ভোটের সামগ্রী সরবরাহ কার্যক্রম শুরু করেছে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইতিমধ্যে ছয় ধরনের মালামাল পৌঁছেছে, বাকিগুলো ধাপে ধাপে পৌঁছানো হচ্ছে বলে জানিয়েছে কমিশন।

ইসির উপসচিব রাশেদুল ইসলাম জানান, কয়েক মাস আগে দেওয়া কার্যাদেশের ভিত্তিতে সেপ্টেম্বরের শুরু থেকেই নির্বাচনী সরঞ্জাম সরবরাহ প্রক্রিয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত বড় ও ছোট হেসিয়ান ব্যাগের পুরো চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে। বাকিগুলোও সময়মতো পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইসির তথ্য অনুযায়ী, নির্বাচনী সামগ্রীর মধ্যে ইতিমধ্যে সরবরাহ শুরু হওয়া কিছু গুরুত্বপূর্ণ উপকরণ হলো:

লাল গালা: মোট ২৩ হাজার কেজির চাহিদার এক-চতুর্থাংশ সরবরাহ হয়েছে।
স্বচ্ছ ব্যালট বাক্সের লক: ৫০ লাখ লকের মধ্যে ৫ লাখ সরবরাহ শুরু।
দাপ্তরিক সিল: ৮ লাখ ৪০ হাজারের চাহিদার বিপরীতে ৫ লাখ সিল পৌঁছেছে।
মার্কিং সিল: ১৭ লাখ ৫০ হাজার চাহিদার বিপরীতে দেড় লাখ সরবরাহ।
ব্রাস সিল: ১ লাখ ১৫ হাজার প্রয়োজন, তবে রিটেন্ডার হওয়ায় বিলম্ব হচ্ছে।
গানি ব্যাগ: একই সংখ্যক চাহিদা থাকলেও পুনরায় দরপত্রের কারণে এখনও সরবরাহ শুরু হয়নি।
হেসিয়ান ব্যাগ: বড় (৭০ হাজার) ও ছোট (১ লাখ ১৫ হাজার) সবগুলো সরবরাহ শেষ।

আগস্টের শুরুতে ইসি সচিব মো. আখতার আহমেদ জানিয়েছিলেন, সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে সব ধরনের নির্বাচনী সরঞ্জামের কেনাকাটা শেষ করা হবে। আটটি মূল সরঞ্জামের মধ্যে একটি পুনরায় দরপত্রে গেলেও নির্ধারিত সময়ের মধ্যেই সরবরাহ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আসন্ন নির্বাচনে ভোটার সংখ্যা হতে পারে প্রায় পৌনে ১৩ কোটি। এ জন্য প্রয়োজন পড়বে প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্র এবং দুই লাখের বেশি ভোটকক্ষের। প্রতিটি কেন্দ্রে সুঁই-সুতা, কলম, দিয়াশলাই, প্লাস্টিকের পাতসহ অন্তত ২১ ধরনের ছোটখাটো মনোহরি সামগ্রীও সরবরাহ করতে হয়।

এই ধরনের কিছু উপকরণ স্থানীয়ভাবে রিটার্নিং কর্মকর্তারা সংগ্রহ করে থাকেন।


তফসিল ঘোষণার পর আসনভিত্তিক ভোটার তালিকা, ভোটকেন্দ্র চূড়ান্তকরণসহ সব প্রস্তুতি শেষে নির্বাচনী সামগ্রী আঞ্চলিক, জেলা ও উপজেলা অফিসের মাধ্যমে বিতরণ করা হবে। ব্যালট পেপারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী নিরাপত্তার চাদরে মোড়ানো অবস্থায় কেন্দ্রে পৌঁছানো হবে ভোটের আগেই।

২৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন