সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে খাগড়াছড়িতে কর্মশালা অনুষ্ঠিত

আল-মামুন,খাগড়াছড়ি
আল-মামুন,খাগড়াছড়ি

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টেকসই উন্নয়ন বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগী প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সনাক খাগড়াছড়ির সভাপতি বেলা রাণী দাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।


কর্মশালায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য। তারা আরও বলেন, টেকসই ও নিরাপদ বাংলাদেশ গঠনে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই, আর তা সম্ভব ঐক্যমতের ভিত্তিতে কার্যকর জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে।

কর্মশালায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মো. সাবের, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সরাফত হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা এবং জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন।


এছাড়াও অংশগ্রহণ করেন কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক বাছিরুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সনাক সদস্য ও সাংবাদিক জহুরুল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কর্মশালায় অংশগ্রহণকারীরা সুশাসন প্রতিষ্ঠায় জনসম্পৃক্ততা ও প্রশাসনিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

৩৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন