সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

বাংলাদেশকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে উগান্ডার চমক

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্রিকেটে বাংলাদেশের নাম আসলেই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কথাই আগে আসে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাঠেই বাংলাদেশ সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে।

ক্রিকেট ঐতিহ্য, ইতিহাস কিংবা কাঠামো—সবদিক থেকেই বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে আফ্রিকার দেশ উগান্ডা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একটি টি-টোয়েন্টি রেকর্ডে ঠিকই বাংলাদেশকে ছাড়িয়ে গেছে দেশটি।

এক ভেন্যুতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের তালিকায় শীর্ষে আছে উগান্ডা। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে রুয়ান্ডার গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৯টি ম্যাচ খেলে ৩৫টিতে জয় পেয়েছে তারা। হেরেছে মাত্র ২টি ম্যাচ, অপর ২টি পরিত্যক্ত হয়েছে। নিজেদের দেশে পর্যাপ্ত অবকাঠামো না থাকায় রুয়ান্ডার মাঠকেই তারা 'হোম গ্রাউন্ড' হিসেবে ব্যবহার করেছে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা ৪৮ টি-টোয়েন্টির মধ্যে ২৪টিতে জয় এবং ২৪টিতেই পরাজয় বাংলাদেশের। তবে একটি ক্ষেত্রে এগিয়ে রয়েছে লাল-সবুজরা—টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এক ভেন্যুতে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয় বাংলাদেশেরই।

এই রেকর্ডে তৃতীয় স্থানে আছে তানজানিয়া, যারা গাহাঙ্গা স্টেডিয়ামেই ২২টি জয় পেয়েছে। চতুর্থ স্থানে ইন্দোনেশিয়া, উদয়না ক্রিকেট স্টেডিয়ামে তাদের জয় ২১টি। পঞ্চম স্থানে আফগানিস্তান, যারা শারজা ক্রিকেট স্টেডিয়ামে জিতেছে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ। এশিয়ার টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এই রেকর্ডে তারা বাংলাদেশের পরেই অবস্থান করছে।

তানজানিয়া আরও একটি ভেন্যুতে উল্লেখযোগ্য রেকর্ড গড়েছে—ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে তাদের জয়সংখ্যা ২০।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এক ভেন্যুতে সর্বোচ্চ টি-টোয়েন্টি জয়ের তালিকায় তালিকার তিন ও চার নম্বরে রয়েছে পাকিস্তান। দুবাইয়ে তারা জিতেছে ১৭টি ম্যাচ, আর লাহোরে জয় ১৬টি। দক্ষিণ আফ্রিকা রয়েছে পঞ্চম স্থানে, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে তাদের জয় ১৪টি।

৩৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন