সর্বশেষ

জাতীয়দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশজয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
আজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

এশিয়া কাপে অংশ নিতে রোববার আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ।

আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিতে রোববার (৭ সেপ্টেম্বর) দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দুই দলে ভাগ হয়ে রওনা দেবেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা। প্রথম গ্রুপটি রওনা হবে রোববার সকাল ১০টা ১৫ মিনিটে, আর দ্বিতীয় গ্রুপটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উড়াল দেবে আমিরাতের উদ্দেশে।

আরব আমিরাতে পৌঁছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং অনুশীলনের মধ্য দিয়ে শুরু হবে লিটন দাসের নেতৃত্বাধীন দলের মূল প্রস্তুতি। বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা শুরু হবে ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে।

উল্লেখ্য, এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান ভারত সফর করতে রাজি না হওয়ায় টুর্নামেন্টটি স্থানান্তর করে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে। শুরুতে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পরে সব শঙ্কা কেটে গেছে।

গ্রুপ পর্বে বাংলাদেশকে খেলতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। সুপার ফোরে উঠতে হলে এই দুই দলের অন্তত একটিকে হারাতেই হবে টাইগারদের। সাম্প্রতিক সময়ে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জেতা লিটন দাসদের সামনে তাই চ্যালেঞ্জ থাকছে বড়।
 

৩৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন