সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশকক্সবাজারে ভূমিকম্প অনুভূত, ছড়িয়েছে আতংক
রাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৪ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ধরা পড়া যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ঢাকা-মৌলভীবাজার মহাসড়কে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

লোহাগড়ায় যুবদল নেতা সালমান হত্যা: চাচার পরিকল্পনায় ভাতিজা খুন

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়ায় যুবদল নেতা সালমান খন্দকার হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে— প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ভাতিজাকেই হত্যার পরিকল্পনা করেছিলেন চাচা।

এই ঘটনায় জড়িত শিপন শেখ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।

গ্রেফতার শিপন শেখ কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের বুরাক শেখের ছেলে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নয়ন কাজী নামের এক আসামিকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে পুলিশ শুক্রবার রাতে শিপনকে তার বাড়ি থেকে আটক করে।

▪️চাঞ্চল্যকর স্বীকারোক্তি:
জিজ্ঞাসাবাদে শিপন শেখ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তার দেখানো স্থান থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে, যা হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়।

শিপনের দেয়া তথ্য অনুযায়ী, সালমান খন্দকারের গ্রামের একটি পুরনো হত্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে সালমানকে হত্যা করার পরিকল্পনা করেন তার চাচা রিপন। এতে নয়ন কাজীসহ আরও কয়েকজন অংশ নেয়। শিপনকে অর্থের লোভ দেখিয়ে হত্যায় যুক্ত করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, ঘটনার দিন রাতেই চাচা রিপন সালমানকে ডেকে নিয়ে আসে এবং ৮–৯ জনের একটি দল তাকে কুপিয়ে হত্যা করে।

▪️পূর্বের রেকর্ড ও তদন্তের অগ্রগতি:
ওসি শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত শিপনের বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

▪️পটভূমি:
গত ৯ মে সকালে লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ১১ মে নিহতের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫–২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

৩০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন