সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

রাওয়ালপিন্ডিতে ইমরান খানের বোনের ওপর হামলার চেষ্টা 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানুমকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে ডিম নিক্ষেপের শিকার হতে হয়েছে।

তোশাখানা মামলার শুনানির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছে এনডিটিভি।

ভিডিও ফুটেজে দেখা যায়, অজ্ঞাত দুই নারী আলিমার দিকে ডিম ছুড়ে মারেন, যা আলিমার থুতনিতে লাগে ও তার পোশাকের ওপর পড়ে। আশপাশের একজন নারী চিৎকার করে জিজ্ঞাসা করেন, “এই মহিলা কে?” এবং “ডিম নিক্ষেপ করেছে কে?”। ঘটনাস্থলেই ওই দুই নারীকে পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থক। তারা এক সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে এধরনের আচরণ করে। সাংবাদিকরা আলিমার কাছে রিপোর্টার তাইয়াব বালুচের বিরুদ্ধে অভিযোগ নিয়ে জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়। বালুচ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন যে অনুদান তহবিল দিয়ে সম্পত্তি ক্রয়ের প্রশ্নের পর পিটিআই দলের প্রচার চালিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে।

জিজ্ঞাসাবাদের সময় সাংবাদিকরা আলিমাকে প্রশ্ন করেন, “আপনি প্রশ্নের উত্তর না দিয়ে কেন হুমকির ব্যাপারে চুপ থাকছেন? শুধু পছন্দের প্রশ্নের উত্তর দেন?” উত্তরে আলিমা খানুম বলেছিলেন, “কোনো ব্যাপার না, ছেড়ে দাও।”

ঘটনার পর পিটিআই সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর সমালোচনা করেছেন। একজন লিখেছেন, “এমন আচরণ শুধুমাত্র অনৈতিক নয়, এটি রাজনৈতিক মতবিরোধকে অপমানজনক আক্রমণে পরিণত করে।” অন্য এক সমর্থক অভিযোগ করেছেন, “এই লজ্জাজনক কাজের পেছনে অসীম মুনির ও নুন লীগের হাত রয়েছে, যারা ইমরান খান ও তার পরিবারকে ভয় পায়।”

তথ্য অনুযায়ী, ইমরান খান তোশাখানা নামে সরকারি সংস্থার উপহার অবৈধভাবে বিক্রি করার অভিযোগে জড়িত। তোশাখানা হলো সরকারি কর্মকর্তাদের উপহার সংরক্ষণের স্থান। গত আগস্ট মাসে এই মামলায় ১৪০ মিলিয়ন পাকিস্তানি রুপির বেশি মূল্যের উপহার বিক্রির অভিযোগে ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন