সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
ধর্ম

ঈদে মিলাদুন্নবী : রাজধানীতে জশনে জুলুসে ধর্মপ্রাণ হাজারো মুসলমানের ঢল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘জশনে জুলুস’।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হন এই শোভাযাত্রায় অংশ নিতে।

আয়োজক ছিল আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়া। শোভাযাত্রার নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর প্রধান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা, শাহবাগ ঘুরে আবার উদ্যানে ফিরে আসে এবং সেখানে অনুষ্ঠিত হয় ‘শান্তি মহাসমাবেশ’।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সাদা টি-শার্ট ও সাদা ক্যাপ পরে, হাতে কালেমাখচিত পতাকা, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশ নেন। অনেকে বিশাল আকৃতির জাতীয় পতাকা বহন করেন। শোভাযাত্রায় উচ্চারিত হয় ধর্মীয় স্লোগান— ‘ইয়া নবী সালামু আলাইকা’, ‘ইয়া রাসুল সালামু আলাইকা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘নারায়ে রিসালত, ইয়া রাসুলুল্লাহ (সা.)’।

শান্তি মহাসমাবেশে বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, “মহানবী হযরত মুহম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত। তার আদর্শ অনুসরণ করলেই শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গঠন সম্ভব।”


তিনি আরও বলেন, “আজকের পৃথিবীতে যে যুদ্ধ, সহিংসতা ও অমানবিকতা চলছে, তার একমাত্র সমাধান হলো রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা বাস্তবায়ন। আমাদের উচিত এ মহান দিনের পবিত্র বার্তা হৃদয়ে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তা প্রতিফলন ঘটানো।”

হিজরি ১২ রবিউল আউয়াল তারিখে মহানবী হযরত মুহম্মদ (সা.) জন্মগ্রহণ ও একই দিনে ইন্তেকাল করেন। এ দিনটি বাংলাদেশসহ মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয়। দিনটি উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে জরুরি পরিষেবা সচল রয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পৃথক বাণীতে তারা দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা করেন।

৪৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন