সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজয়পুরহাটের কালাইয়ের সাবেক মেয়র বেলাল গ্রেফতার
রাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
নির্বাচনী নিরাপত্তা জোরদারে মোংলায় যৌথ বাহিনীর পায়ে হাঁটা মহড়া
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৫ জন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা দুইজনই নারী— একজনের বয়স ৩৫ এবং অপরজনের ৫৫ বছর।

একজন ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে, অন্যজন বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৭ জনে।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ১৪৬ জন এবং ঢাকার বাইরের বিভাগগুলোতে ২৯৯ জন।

বিভাগভিত্তিক রোগী ভর্তির চিত্র নিম্নরূপ:

চট্টগ্রাম (সিটি করপোরেশন ছাড়া): ৯৮ জন
বরিশাল: ৭৮ জন
ঢাকা বিভাগ (ঢাকা মহানগর ছাড়া): ৬৯ জন
ময়মনসিংহ: ২৪ জন
রাজশাহী: ২১ জন
রংপুর: ৬ জন
সিলেট: ৩ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে আগস্ট পর্যন্ত প্রতি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়েছে:

জানুয়ারি: ১,১৬১ জন
ফেব্রুয়ারি: ৩৭৪ জন
মার্চ: ৩৩৬ জন
এপ্রিল: ৭০১ জন
মে: ১,৭৭৩ জন
জুন: ৫,৯৫১ জন
জুলাই: ১০,৬৮৪ জন
আগস্ট: ১০,৪৯৬ জন
এ পর্যন্ত চলতি বছর (২০২৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বাংলাদেশে এক বছরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে — রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। অন্যান্য বছরগুলোর চিত্র:

২০২2: ৬২,৩৮২ জন
২০২1: ২৮,৪২৯ জন
২০২০: ১,৪০৫ জন
২০১৯: ১,০১,৩৫৪ জন
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিতভাবে মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করছেন।

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন