সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

দৌলতপুরে মাসকলাই চাষে কৃষি প্রণোদনা পেল ১৮শ' কৃষক

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দৌলতপুর কৃষি অফিস প্রাঙ্গণে এই প্রণোদনা বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ১,৮০০ জন প্রান্তিক কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক কৃষকদের চাষে উদ্বুদ্ধ করা, উৎপাদন বাড়ানো এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

২৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন