সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ রদবদল, দুই কর্মকর্তার পদোন্নতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সেনাবাহিনীতে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। একইসঙ্গে দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সামরিক সূত্রে জানা গেছে, বগুড়ার এরিয়া কমান্ডার ও নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল এস এম আসাদুল হককে বদলি করে সাভারে একই পদে নিযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের (ইনফ্যান্ট্রি ট্রেনিং সেন্টার) কমান্ড্যান্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদ।

এদিকে কুমিল্লা এরিয়ার জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিককে বদলি করে পাঠানো হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট হিসেবে।

অন্যদিকে, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত মেজর জেনারেল হাবিব উল্লাহকে বদলি করে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

পাশাপাশি, মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিল্লার নতুন জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর সেনাসদরের ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে সেনা কল্যাণ সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সেনাবাহিনীর শৃঙ্খলা, দক্ষতা ও কার্যক্রমে গতিশীলতা আনতেই এই রদবদল আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

৩৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন