সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

গুলশানে হোটেল রুম থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেল থেকে টেরেন্স আরভেল জ্যাকসন (৫০) নামের এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) দুপুরে গুলশান থানার পুলিশ ও মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের উপস্থিতিতে হোটেল ওয়েস্টিনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, কয়েক মাস আগে ব্যবসায়িক কাজে বাংলাদেশে আসেন জ্যাকসন। গত ২৯ এপ্রিল থেকে তিনি হোটেল ওয়েস্টিনে অবস্থান করছিলেন।

ওসি হাফিজুর বলেন, “রোববার দুপুরে তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ তাকে ডাকাডাকি করে। কোনো সাড়া না পাওয়ায় তারা আমাদের জানায়। পরে পুলিশ ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত হয়ে দরজা খুলে কক্ষে জ্যাকসনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।”

তিনি আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত মার্কিন দূতাবাসের একজন চিকিৎসক ও কর্মকর্তারা প্রাথমিকভাবে মরদেহ পরীক্ষা করে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করেন। এরপর দূতাবাসের অনুরোধে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই তাদের জিম্মায় হস্তান্তর করা হয়।

ঘটনার পরপরই পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)সহ সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলো ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হোটেল সূত্রে জানা গেছে, জ্যাকসন দীর্ঘ সময় ধরে একই কক্ষে অবস্থান করছিলেন এবং নিয়মিত হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। তবে তার মৃত্যুর কারণ বিস্তারিতভাবে জানাতে পারেনি কোনো পক্ষ।

৩৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন