সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজয়পুরহাটের কালাইয়ের সাবেক মেয়র বেলাল গ্রেফতার
রাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
নির্বাচনী নিরাপত্তা জোরদারে মোংলায় যৌথ বাহিনীর পায়ে হাঁটা মহড়া
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: একই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের সাতজনের প্রাণহানি ঘটেছে।

সর্বশেষ শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৩৫ বছর বয়সী আসমার। তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি ছিলেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আসমার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।

বিস্ফোরণের ঘটনা ঘটে ২২ আগস্ট গভীর রাতে, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার একটি টিনশেড বাড়িতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণের ফলেই আগুন ধরে যায়। এতে ওই পরিবারের নয়জন দগ্ধ হন, যাদের ঢামেক হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম নিশ্চিত করেছেন, এ পর্যন্ত ওই পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন।

বিস্ফোরণের দিন পরদিনই মৃত্যু হয় এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিনের। এরপর সোমবার মারা যান হাসানের শাশুড়ি তাহেরা আক্তার। বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় হাসানের, এবং দুপুরে তার মেয়ে জান্নাতের। শুক্রবার দুপুরে মারা যান সালমা আক্তার, বিকেলে তৃষা আক্তার এবং রাতে সালমার বোন আসমা।

এদিকে বিস্ফোরণের কারণ নিয়ে রয়েছে মতবিরোধ। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণকে সম্ভাব্য কারণ বলা হলেও, স্থানীয়দের অভিযোগ—তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে থাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন