সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

নির্বাচনি রোডম্যাপ ঘিরে রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া, বিভাজন স্পষ্ট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৩:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের পরিকল্পনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই ঘোষণার পরই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে।

রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি এবং তাদের নেতৃত্বাধীন জোট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে বলেন, “ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবেই। এর কোনো বিকল্প নেই।” তিনি নির্বাচন বানচালের যেকোনো প্রচেষ্টাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে বলেন, “এটি একটি মধ্যপন্থী গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা।”

বিএনপির অন্যান্য নেতারাও রোডম্যাপকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতির পক্ষে অবস্থান নিয়েছেন। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “কোনো কোনো পক্ষ বিভ্রান্তি তৈরি করছে। আমরা সেই বিভ্রান্তি কাটিয়ে সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই।”

তবে একই রোডম্যাপ নিয়ে তীব্র আপত্তি তুলেছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টির মতো রাজনৈতিক দলগুলো। তাদের দাবি, নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এবং পিআর (প্রতিনিধিত্ব অনুপাত) পদ্ধতিতে ভোটগ্রহণের নিশ্চয়তা দিতে হবে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “এই রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করার ষড়যন্ত্র। প্রতিশ্রুতি ভঙ্গ করে তড়িঘড়ি করে রোডম্যাপ ঘোষণা জনগণ মেনে নেবে না।”

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন এবং সংস্কার অগ্রগতির কোনো ঘোষণা ছাড়াই রোডম্যাপ প্রকাশ করাটা হতাশাজনক।”

এদিকে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “জুলাই অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে হলে আগে তার রোডম্যাপ দিতে হবে। কেবল নির্বাচনের তারিখ ঘোষণা যথেষ্ট নয়।”

এবি পার্টিও জুলাই সনদের অধীনে নির্বাচন দাবি করে বলেছে, প্রয়োজনে নির্বাচনের তারিখ পিছিয়ে গেলেও চলবে, তবে সুষ্ঠু ও প্রতিশ্রুতিশীল নির্বাচন নিশ্চিত করতে হবে।

এমন প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ঐক্যমত্য না থাকলে ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, “নির্বাচনের পদ্ধতি নিয়ে মতানৈক্য বিদ্যমান। রাজনৈতিক দলগুলো যখন এক কাতারে আসতে পারেনি, তখন কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, তা নিয়ে সন্দেহ থেকেই যায়।”

তিনি আরও বলেন, “নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে। প্রশাসন মানসিকভাবে কতটা প্রস্তুত, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।”

রাজনৈতিক অঙ্গনের এই বিভাজনের মাঝে নির্বাচন কমিশনের রোডম্যাপ কতটা বাস্তবায়নযোগ্য হবে, তা নির্ভর করছে সংশ্লিষ্ট সব পক্ষের সমঝোতা ও প্রস্তুতির ওপর।

৫৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন