সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
ধর্ম

রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আজ ২৫ আগস্ট (সোমবার) সফর মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।

সে অনুযায়ী, আগামীকাল ২৬ আগস্ট (মঙ্গলবার) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। ফলে ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

২৪ আগস্ট (রোববার) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক।

সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানানো হয় যে, বাংলাদেশের আকাশে রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি।

বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, অতিরিক্ত সচিব আ. আউয়াল হাওলাদারসহ বিভিন্ন সরকারি সংস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও, সভায় চাঁদ দেখা সংক্রান্ত একটি নীতিমালার খসড়া উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

৪৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন