সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

গাজা সংকট নিয়ে মেলানিয়াকে চিঠি দিলেন এরদোয়ানের স্ত্রী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ৮:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় চলমান ইসরায়েলি হামলায় শিশুদের মানবিক বিপর্যয় তুলে ধরে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ান।

চিঠিতে তিনি গাজায় শিশুদের বিরুদ্ধে সংঘটিত ‘অন্যায়ের’ প্রতিবাদে সরব হওয়ার আহ্বান জানান মেলানিয়াকে। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনীয় শিশুদের নিয়ে যেভাবে তিনি সহমর্মিতা প্রকাশ করেছিলেন, তেমনটাই ফিলিস্তিনের শিশুদের প্রতিও প্রদর্শনের অনুরোধ করেন।

গত শনিবার তুর্কি প্রেসিডেন্ট কার্যালয় থেকে চিঠিটি প্রকাশ করা হয়। এতে এমিনে এরদোয়ান লেখেন, “গাজা এখন শিশুদের জন্য এক বিশাল সমাধিক্ষেত্রে পরিণত হয়েছে।” তিনি আরও বলেন, “এই অমানবিকতার বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর ও শক্তি এক করতে হবে।”

চিঠিতে গাজার নিহত শিশুদের ‘অজ্ঞাতনামা’ পরিচয়ে কাপড়ে মোড়া মরদেহ দেখার বেদনা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ করে গাজার মানবিক সংকট সমাধানের জন্যও মেলানিয়াকে আহ্বান জানান।

এর আগে চলতি মাসের শুরুতে মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি চিঠি পাঠান, যেখানে তিনি শিশুদের কথা বিবেচনায় রাখার আহ্বান জানান। তবে কোন অঞ্চলের শিশুদের কথা তিনি উল্লেখ করেছিলেন, তা চিঠিতে পরিষ্কার করা হয়নি।

এমিনে এরদোয়ান সাধারণত পরিবেশ ও মানবিক ইস্যু নিয়ে কাজ করলেও, বিশেষ পরিস্থিতিতে তিনি বিশ্বনেতাদের স্ত্রীদের উদ্দেশে মানবিক বার্তা দিয়ে থাকেন। ২০১৬ সালে সিরিয়ার যুদ্ধাবস্থায়, এবং ২০২৪ সালের মার্চেও গাজা সংকট নিয়ে তিনি এমন চিঠি দিয়েছিলেন।

এই চিঠি এমন সময়ে প্রকাশ পেল, যখন গাজার মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ–সমর্থিত বিশেষজ্ঞরা আশঙ্কাজনক প্রতিবেদন প্রকাশ করেছে। আইপিসি (খাদ্য নিরাপত্তা বিশ্লেষণ সংস্থা) জানিয়েছে, গাজা শহরে ইতোমধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়েছে, আর সেপ্টেম্বরের শেষ নাগাদ ৬ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজায় এখন পর্যন্ত প্রায় ৬২ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রায় ৯০ শতাংশ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত, এবং স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। 

৩০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন