সর্বশেষ

সারাদেশ

বাউফলে ডাকাত সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ৭:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাতির অভিযোগে দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায়।

নিহত ব্যক্তির নাম মো. উজ্জল মোল্লা (৩২), তিনি কনকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফারুক মোল্লার ছেলে। আহত রাজিব হোসেন (৩০) মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামের বাসিন্দা; তার বাবা মো. ছত্তার জমাদ্দার।

স্থানীয়রা জানান, রাতে একটি ডাকাতদল খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর করে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে ডাকাতরা পালাতে শুরু করে। এসময় দুইজনকে ধরে ফেলে উত্তেজিত জনতা এবং গণপিটুনি দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উজ্জল মোল্লাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, ডাকাতির অভিযোগে আটক দুজনকে স্থানীয়রা মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান।

৩৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন