সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১৯ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
সিসিক নির্বাচনে বিএনপিতে মনোনয়ন দৌড়, আলোচনায় সামসুজ্জামান জামান
সিলেটের গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১
কলাপাড়ায় খাস জমি দখল নিয়ে হামলা, নারীর দুই হাত ভাঙার অভিযোগ
বরগুনা সদরে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত
বান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ নাগরিক ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ৮:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক মনে করেন, ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত—এমনটাই উঠে এসেছে রয়টার্স ও ইপসোস পরিচালিত একটি সাম্প্রতিক জনমত জরিপে।

ছয় দিন ধরে চলা এ জরিপে অংশ নেওয়া ৫৮ শতাংশ উত্তরদাতা জাতিসংঘের সব সদস্য দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

জরিপ অনুযায়ী, ৩৩ শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির বিপক্ষে মত দিয়েছেন, এবং ৯ শতাংশ কোনো মতামত প্রকাশ করেননি।

এই ইস্যুতে স্পষ্ট রাজনৈতিক বিভাজনও লক্ষ্য করা গেছে। ডেমোক্র্যাট দলের সমর্থকদের মধ্যে ৭৮ শতাংশ ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে মত দিয়েছেন, অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে ৫৩ শতাংশ এই ধারণার বিরোধিতা করেছেন।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের মিত্র ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রের জনসমর্থনে ধস দেখতে পায়, তবে সেটি তেল আবিবের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ, ইসরায়েল প্রতিবছর যুক্তরাষ্ট্র থেকে বিপুল সামরিক সাহায্য এবং আন্তর্জাতিক সমর্থন পেয়ে আসছে।

এই জরিপটি এমন সময় প্রকাশিত হলো, যখন কানাডা, যুক্তরাজ্য এবং ফ্রান্স—যুক্তরাষ্ট্রের তিন ঘনিষ্ঠ মিত্র—ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি গাজা উপত্যকায় মানবিক সংকট আরও প্রকট হয়ে উঠেছে।

জাতিসংঘের মানবাধিকার অফিস সম্প্রতি জানিয়েছে, গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এবং পর্যাপ্ত ত্রাণ সরবরাহে ইসরায়েল বাধা দিচ্ছে। যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, হামাস ত্রাণ চুরি করছে। হামাস এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এদিকে জরিপে অংশগ্রহণকারীদের ৬৫ শতাংশ মনে করেন, গাজায় দুর্ভিক্ষ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের উচিত সরাসরি পদক্ষেপ নেওয়া। তবে ২৮ শতাংশ এই মতের বিরোধিতা করেছেন, যাদের বড় অংশ রিপাবলিকান।

৩২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন