সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

মব দিয়ে ইতিহাসে আঘাত হানা হচ্ছে: সারা হোসেন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেছেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের ওপর এখন মব (জনতা) নির্ভর আক্রমণ চালানো হচ্ছে।

বিশেষ করে ঐতিহাসিক ব্যক্তিত্বদের প্রতীকী উপস্থাপন, যেমন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনাগুলো সে আক্রমণের উদাহরণ।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “গোপালগঞ্জে একটি সমাবেশকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এখনো তদন্ত চলছে, তবে এই তদন্ত প্রক্রিয়া নিয়েই রয়েছে নানা প্রশ্ন।”

রাজনৈতিক প্রতিহিংসায় মব হামলা
সারা হোসেন আরও বলেন, “৫ আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি— কিছু গোষ্ঠী হঠাৎ করে অন্য দল বা মতাদর্শের মানুষদের ওপর চড়াও হচ্ছে। রাজনৈতিক মতভেদ থেকে আদিবাসী, সংখ্যালঘু ও বিরোধী মতাবলম্বীদের লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এমন অভিযোগে লোকজনকে জনসমক্ষে গালাগাল, লাঞ্ছনা, এমনকি মারধর করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে কার্যকর প্রতিরোধ নেই, আদালতেরও দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। রাষ্ট্র অনেক সময় নিরব থেকেছে— যা পরিস্থিতি আরও খারাপের দিকে ঠেলে দিয়েছে।”

ধানমন্ডি ৩২-এর ঘটনায় দায় এড়াতে পারে না সরকার
সারা হোসেন বলেন, “গত বছর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ওপর হামলা ছিল সবচেয়ে বড় মব হামলার উদাহরণ। ওই ঘটনার আগে সামাজিক মাধ্যমে দেশ-বিদেশ থেকে উসকানিমূলক বার্তা ছড়ানো হয়েছিল। এমনকি একটি বুলডোজার ঘটনাস্থলে পৌঁছায়। প্রশ্ন হলো— এটি কে পাঠাল? কেন থামানো হয়নি?”

তিনি মনে করেন, “সরকারের এখানে জবাবদিহির ঘাটতি রয়েছে। তারা কি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেনি? প্রশ্ন থেকেই যায়।”

‘ইতিহাস ধ্বংসের চেষ্টা মেনে নেওয়া যায় না’
সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি স্পষ্ট করে বলেন, “৩২ নম্বরের বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। আপনি ইতিহাসকে পছন্দ করুন বা না করুন— ইতিহাসকে আঘাত করার অধিকার কারও নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে, মবকে ব্যবহার করে সেই ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে। এটি শুধু দুঃখজনক নয়, ভয়ঙ্করও বটে।”

তিনি মনে করেন, এর আগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনাও একই ধারা ও মনোভাবের বহিঃপ্রকাশ।

৩২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন