সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশমানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
শিক্ষা

বার কাউন্সিলের পরবর্তী এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ বার কাউন্সিলের পরবর্তী এমসিকিউ পরীক্ষা আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য অনলাইনে ফরম পূরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত।

অনলাইন আবেদন করতে হবে নির্ধারিত লিঙ্কে: http://bar.teletalk.com.bd। মঙ্গলবার (১৯ আগস্ট) বার কাউন্সিলের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব প্রার্থীর পিউপিলেজ সময়কাল ৩১ অক্টোবর ২০২৫ অথবা তার পূর্বে ছয় মাস পূর্ণ হবে এবং যাঁদের রেজিস্ট্রেশনের পাঁচ বছর মেয়াদ এখনও কার্যকর থাকবে, তাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে পাঁচ বছর মেয়াদোত্তীর্ণ প্রার্থীদের আগে বার কাউন্সিলের অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে গিয়ে নিজ নিজ রেজিস্ট্রেশন হালনাগাদ করতে হবে।

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা ২৫ অক্টোবর
একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর সকাল ৯টায়। যাঁরা পূর্বঘোষিত নিয়ম অনুযায়ী ফরম পূরণ ও ফি প্রদান করেছেন, তাঁরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রবেশপত্র, কেন্দ্রের তালিকাসহ বিস্তারিত তথ্য বার কাউন্সিলের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।

পুনঃপরীক্ষার্থীদের জন্যও সুযোগ
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যেসব প্রার্থী ২৮ জুন ২০২৫-এর এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন এবং যাঁরা আসন্ন মৌখিক পরীক্ষায় তৃতীয়বার অংশ নিয়ে অকৃতকার্য হবেন, তাঁদের জন্যও পরবর্তী এমসিকিউ পরীক্ষার ফরম পূরণের সুযোগ রাখা হবে।

সর্বশেষে বলা হয়েছে, পরীক্ষাসংক্রান্ত তারিখ বা কার্যক্রমে অনিবার্য কারণে পরিবর্তন আনার অধিকার বার কাউন্সিল সংরক্ষণ করে। পরীক্ষার যাবতীয় তথ্য বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট www.barcouncil.gov.bd–এ পাওয়া যাবে।

৭৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন