সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

অবসরে যাওয়া ৭৮ কর্মকর্তাকে পদোন্নতির প্রস্তাব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারি চাকরিজীবনে পদোন্নতির ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়ে অবসরে যাওয়া ৭৮ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ (বিগত সময় থেকে প্রযোজ্য) পদোন্নতির সুপারিশ করেছে আবেদন পর্যালোচনা কমিটি।

কমিটির দ্বিতীয় পর্যায়ের এই সুপারিশ প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সাবেক অর্থ সচিব ও কমিটির আহ্বায়ক জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াও উপস্থিত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে অবসরে যাওয়া এবং পদোন্নতির ক্ষেত্রে বঞ্চনার অভিযোগকারীদের আবেদন যাচাই-বাছাইয়ের জন্য গত ১৬ সেপ্টেম্বর এই কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং আইন ও বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় পাঁচ সদস্যের এই কমিটি।

এর আগে প্রথম ধাপে কেবল উপসচিব ও তার ঊর্ধ্বতন পদে কর্মরত প্রশাসন ক্যাডারের আবেদনগুলো পর্যালোচনা করে গত বছরের ১০ ডিসেম্বর প্রথম প্রতিবেদন জমা দেয় কমিটি।

দ্বিতীয় পর্যায়ে প্রশাসন ক্যাডার ব্যতীত অন্য সব ক্যাডারের তৃতীয় গ্রেড বা তার ঊর্ধ্বতন পদে থাকা কর্মকর্তাদের আবেদন আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ৩১৮টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ১০৮টি আবেদন পর্যালোচনার আওতাভুক্ত হয়নি—এর মধ্যে ৬৮টি ছিল কমিটির আওতাভুক্ত নয় এবং ৪০টি ছিল তথ্যপূর্ণভাবে অসম্পূর্ণ।

ফলে দ্বিতীয় ধাপে ২১০টি আবেদন পর্যালোচনা করে ৭৮ জন কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়। এই প্রক্রিয়ায় কমিটি ১৪টি সভা করেছে। আবেদন যাচাইয়ের সময় সংশ্লিষ্ট ক্যাডার বা সংস্থার প্রশাসনিক মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি কমিটির প্রতিটি বৈঠকে অংশগ্রহণ করেন।

৩২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন