সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় পাঁচজন নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ৭:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের সিটি গেইট এলাকায় ভোরে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে পিকআপ গাড়ির ধাক্কায় পাঁচ জন নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।

মাছ সংগ্রহ করতে তারা চট্টগ্রামের ফিশারি ঘাটের দিকে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন মোঃ সোহাগ (৩২), অজিত দাস (২৪), রনি দাস (২৫), আকাশ দাস (২৬) ও জুয়েল দাস (৩০)। তারা সবাই সীতাকুণ্ডের বাসিন্দা।

আকবরশাহ থানার এসআই মোঃ সাজ্জাদ সৈকত জানান, ফৌজদারহাট থেকে আসা একটি মিনি পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান এবং চারজন আহত হন।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ সুরতহাল করার জন্য মর্গে রাখা হয়েছে।

৩৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন