সর্বশেষ

জাতীয়দেশ এডভান্স হয়ে গেছে, ভুল করলে খেসারত, ১৭ বছর লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী
অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
ভারতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু
সারাদেশগণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: প্রতিমন্ত্রী ইয়াসের
মনোহরদী প্রেসক্লাবের নতুন সভাপতি হারুন-অর-রশিদ ও সম্পাদক সুজন বর্মণ
গোপালগঞ্জে ছিনতাইকৃত তিনটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
মোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
নাটোরের নলডাঙ্গায় যুবদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চারজন গ্রেফতার
আন্তর্জাতিকহামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত, স্কুলে শিক্ষার্থী নিহতের সংখ্যা বেড়ে ৫১
পাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
অর্থনীতি

সাড়ে পাঁচ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হচ্ছে।

রোববার (আজ) বিকেলের মধ্যে প্রথম চালানটি বন্দর দিয়ে প্রবেশ করার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় আমদানিকারকেরা।

স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত সাতটি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ২৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স সততা বাণিজ্যালয়, মেসার্স নাশাত ট্রেডার্স, এমএস আল মক্কা ইমপ্রেস, মেসার্স জগদীশ চন্দ্র রায়, ক্রাউন ট্রেডিং ইন্টারন্যাশনাল, আনাস গ্রুপ প্রাইভেট লিমিটেড এবং রাধে-শ্যাম অ্যান্ড সন্স। এর মধ্যে রাধে-শ্যাম অ্যান্ড সন্স ৫০ মেট্রিক টন এবং বাকি ছয়টি প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে।

এর আগে সর্বশেষ গত ২ মার্চ হিলি বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছিল। তখন একটি ট্রাকে ২৯ মেট্রিক টন পেঁয়াজ এসেছিল। এরপর দেশীয় বাজারে পেঁয়াজের দাম কম থাকায় এবং ভারতীয় পেঁয়াজের চাহিদা না থাকায় আমদানি বন্ধ হয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে বাজারে দাম বাড়তে থাকায় আবারও আমদানির উদ্যোগ নেওয়া হয়।

পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বাবলুর রহমান বলেন, “আমরা ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছি। আজ বিকেলে পণ্যবাহী একটি ট্রাক বন্দরে পৌঁছাবে। শুল্কায়নের পর পেঁয়াজের পাইকারি মূল্য নির্ধারণ করা হবে।”

এদিকে, স্থানীয় বাজারে পেঁয়াজের দাম ইতোমধ্যেই বেশ চড়া। দিনাজপুরের বিরামপুরের কাটলাবাজারের সবজি ব্যবসায়ী এস্তামুল হক জানান, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, “ভারতীয় পেঁয়াজ বাজারে এলে দাম কমতে পারে। এতে করে পুরোনো মজুদ পেঁয়াজ লোকসানে বিক্রি করতে হবে।”

ব্যবসায়ীরা আশা করছেন, ভারতীয় পেঁয়াজ আমদানির ফলে বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসবে এবং ভোক্তারা উপকৃত হবেন।

৩৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন