সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

গোবিন্দগঞ্জে জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শীতলগ্রামে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজির (৪০)।

শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ওই গ্রামের মৃত তফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাকে দুর্বৃত্তরা ডেকে নিয়ে যায়। পরে তাকে গলা কেটে হত্যা করা হয়। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। রোববার সকালে বাড়ির অদূরে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, নিহত নজরুল ইসলামকে গলা কেটে হত্যা করা হয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত নয়। তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

৩৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন