সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ : আনুষ্ঠানিক চিঠিতে নয়, টেলিফোনের বার্তা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন, কনস্যুলেট, এবং কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে এই নির্দেশনা আনুষ্ঠানিক কোনো চিঠি বা ই-মেইলের মাধ্যমে নয়, বরং টেলিফোনে দেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।

বিভিন্ন অঞ্চলে কর্মরত রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনা দেয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্য মিশনগুলোতেও বিষয়টি জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা এবং ইউরোপের একাধিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক মিশন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পায়নি। তবে অন্তত দুটি দেশের মিশন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষায়, ঢাকায় মন্ত্রণালয় থেকে ফোনে জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার বিষয়টি এবং তারা এ নির্দেশনা অন্য মিশনগুলোতেও পৌঁছে দিচ্ছেন।

একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমাদের টেলিফোনে জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। লিখিত কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তবে আমরা বিষয়টি অন্যদের জানাচ্ছি এবং তদারকিও করছি।"

অন্য এক মিশনের কূটনীতিক জানান, তাদের অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতের মাধ্যমে বার্তাটি পেয়েছেন এবং কাছাকাছি একটি মিশনের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত হয়েছে।

তবে কেন রাষ্ট্রপতির ছবি সরাতে বলা হয়েছে, বা এটি অস্থায়ী না স্থায়ী সিদ্ধান্ত— সে বিষয়ে এখনো কোনো সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি।

৩২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন