সর্বশেষ

জাতীয়আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশকলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি
কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
আন্তর্জাতিক

মিস ইউনিভার্সে প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন নাদিন 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৫ সালের নভেম্বরে থাইল্যান্ডের পাকক্রেট শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর।

এ বছর এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় ফিলিস্তিনের হয়ে অংশ নিতে যাচ্ছেন দুবাইপ্রবাসী ২৭ বছর বয়সী মডেল ও সমাজকর্মী নাদিন আইয়ুব।

নাদিন আইয়ুব মূলত কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান ও সাহিত্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পেশাগতভাবে তিনি একজন পুষ্টিবিদ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন। পাশাপাশি তিনি নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও ডিজিটাল সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগের সঙ্গে যুক্ত।

২০২২ সালে প্রথমবারের মতো ‘মিস ফিলিস্তিন’-এর মুকুট অর্জন করেন নাদিন। একই বছর তিনি ফিলিস্তিনের হয়ে ‘মিস আর্থ’ প্রতিযোগিতায় অংশ নেন এবং আন্তর্জাতিক মঞ্চে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েন। এটি ছিল কোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রথম বড় অর্জন।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রসঙ্গে নাদিন বলেন,

"আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।"
শুধু প্রতিযোগিতা নয়, সমাজসেবামূলক কাজেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ‘গ্রিন অলিভ একাডেমি’ প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি নারীদের প্রযুক্তি ও শিক্ষায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছেন নাদিন। এছাড়া, তিনি প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড–এর প্রতিনিধিও।

বিশ্ব মঞ্চে ফিলিস্তিনের পরিচিতি তুলে ধরার পাশাপাশি মানবিক ও সামাজিক বার্তা পৌঁছে দিতে চান এই তরুণী। আন্তর্জাতিক অঙ্গনে তার এই অংশগ্রহণ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং তার জাতি ও সংস্কৃতির প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে।

৩৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন