সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

সাতক্ষীরায় শেখ মুজিবের মূর্তিতে পুষ্পমাল্য দেওয়ার পর ছাত্রদের ভাঙচুর

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৭:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাতের আধারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের খবর, ওই পুষ্পমাল্যটি কলারোয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অর্পিত হয়। কিন্তু দিনগত বেলা বিক্ষুব্ধ ছাত্রসমাজ প্রতিকৃতিটি ভেঙে ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, মো. রাসেল হোসেন প্রতিকৃতির সামনে পুষ্পমাল্য অর্পণ করেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া সত্ত্বেও অন্যদের পরিচয় এখনও অজানা।


অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন ফেসবুকে অভিযোগ করেন, কলারোয়া মুজিব প্রতিকৃতি ভাঙার সময় ইউএনও বাধা প্রদান করেছিলেন। তিনি প্রশ্ন করেন, ডিসি মোস্তাক আহমেদ কি আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন?

আরাফাত আরও উল্লেখ করেন, ইউএনও কিভাবে বঙ্গবন্ধুর নাম রেখে অফিস চালাতে পারেন? এবং কেন তিনি বলেন ভাঙার প্রয়োজন নেই, এখানে অন্য কিছু নির্মাণ করা হবে?

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গভীর রাতে দুই ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছায়। একজন ফুল দিয়েছিলেন, আরেকজন মোবাইলে ভিডিও করছিলেন। তবে তাদের কাউকে আটক করা যায়নি।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তার মোবাইল বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন