সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

পাটুরিয়ায় ফেরিঘাটে পদ্মার ভাঙন, ৪ নম্বর ঘাট হুমকিতে  

সোহেল রানা, মানিকগঞ্জ
সোহেল রানা, মানিকগঞ্জ

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ৫ নম্বর ফেরিঘাটের পর এবার ভাঙনের কবলে পড়েছে ৪ নম্বর ঘাটও।

এতে ঘাট এলাকা ও ফেরি চলাচল মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ৪ নম্বর ঘাটের হাই লেভেল অংশে ভাঙন শুরু হয়। তিনি বলেন, ঘাটে থাকা মিড লেভেল পল্টুনের মাধ্যমে আপাতত যানবাহন পারাপার অব্যাহত থাকলেও পুরো এলাকাটি এখন ঝুঁকিপূর্ণ।

স্থানীয় সূত্র ও বিআইডব্লিউটিসি জানায়, চলতি মাসের ৫ আগস্ট পাটুরিয়ার মূল লঞ্চঘাট নদীগর্ভে বিলীন হলে সেটিকে ২ নম্বর ঘাটে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেও দ্রুত ভাঙন দেখা দিলে পরে লঞ্চঘাটটি সরিয়ে নেওয়া হয় ১ নম্বর ঘাটে। এরপর ১২ আগস্ট ৫ নম্বর ফেরিঘাটে শুরু হয় ভাঙন, যা ক্রমেই ভয়াবহ রূপ নিয়ে ১৪ আগস্ট থেকে ঘাটটি বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ, ৪ নম্বর ঘাটেও ভাঙন দেখা দিয়েছে এবং ইতোমধ্যে প্রায় ১০ গজ এলাকা নদীতে ধসে পড়েছে।

এছাড়াও ৩ নম্বর ফেরিঘাটে ফাটল দেখা দেওয়ায় সেখানে বালুর বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন, ঘাটগুলোর এমন পরিস্থিতিতে যানবাহন চলাচলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে।

ভাঙনের প্রভাব শুধু ঘাটেই সীমাবদ্ধ নয়; আশপাশের আবাসিক এলাকাতেও এর প্রভাব পড়েছে। ৫ নম্বর ঘাটসংলগ্ন বেশ কিছু ঘরবাড়ি ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে এবং আরও বহু বাড়ি হুমকির মুখে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ভাঙন রোধে এখনো পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, ভাঙনকবলিত এলাকা নিয়মিত নজরদারির আওতায় রাখা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ চলমান রয়েছে।

বর্তমানে এই রুটে ১০টি ফেরি চালু রয়েছে, যার মাধ্যমে যাত্রী ও যানবাহন পারাপার চলছে।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন