সর্বশেষ

সারাদেশ

নেত্রকোনায় পুরোনো ভবনের ছাদ ধসে ৩ শ্রমিকের মৃত্যু, আহত ২

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা প্রতিনিধি

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ ১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনায় বিএডিসির একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে নেত্রকোনা সদর উপজেলার পুরাতন বিএডিসি সেচ কার্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম (৪০), সদর উপজেলার হাটখলা গ্রামের আব্দুল হান্নান (৪২) এবং পলাশহাটি গ্রামের দিপু মিয়া (৪০)। আহত দুইজন—সাইফুল ও হাসানকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক নছু সর্দার জানান, তারা ছয়জন শ্রমিক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে বিএডিসির পুরোনো ভবন অপসারণের কাজ করছিলেন। বিকেলে হঠাৎ গ্যারেজ অংশের ছাদ ধসে পড়লে পাঁচ শ্রমিক চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। নেত্রকোনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজিজুর রহমান জানান, "আমরা তিনজনকে মৃত এবং দুজনকে আহত অবস্থায় উদ্ধার করেছি। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।"

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবন ভাঙার সময় নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

৩৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন