সর্বশেষ

জাতীয়

রাজউকের ১৬ বছরের কার্যক্রম নিরীক্ষার নির্দেশ গৃহায়ন মন্ত্রণালয়ের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৮:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর গত ১৬ বছরের আয়-ব্যয়, প্লট ও ফ্ল্যাট বরাদ্দসহ যাবতীয় কার্যক্রমের নিরীক্ষা করতে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজউকের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদফতরের মাধ্যমে।

রোববার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গৃহায়ন মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনা কমিটির ২৩ এপ্রিলের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত এবং অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদফতরের কার্যপরিধি অনুযায়ী এই নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

নিরীক্ষা পরিচালনার জন্য নিরীক্ষা পরিদফতর একটি নিরীক্ষা পরিকল্পনা তৈরি করবে এবং সেই অনুযায়ী কাজ শুরু করবে। নিরীক্ষা শুরুর আগে নিরীক্ষা টিমের সদস্যদের নাম, পদবি ও যোগাযোগের তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিরীক্ষা কার্যক্রম যেন রাজধানী উন্নয়ন কর্তৃপত্ত আইন ও বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হয়, তা নিশ্চিত করতে হবে। রাজউককে এই বিষয়ে যথাযথভাবে অবহিত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নিরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে তিন মাস। নিরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বরাবর জমা দেবে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদফতর।

৪৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন