সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইর দেশজুড়ে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৬:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবন্দির দুই বছর পূর্ণ হওয়ায়, দলটি মঙ্গলবার (৫ আগস্ট) দিনটিকে ‘আইয়ামে সিয়াহ’ বা ‘কালো দিবস’ হিসেবে পালন করেছে।

এ উপলক্ষে ‘ইমরানকে মুক্ত করো’ স্লোগান নিয়ে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। যদিও ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে, তবুও দলটির নেতারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

পিটিআইর পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভের পরিকল্পনা চূড়ান্ত এবং দলীয় সাংসদ ও সিনেটররা আদিয়ালা জেলগেটে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ইমরান খানের বোন আলিমা খান এবং পিটিআইর সেক্রেটারি জেনারেল সালমান আকরাম রাজা। একইসঙ্গে পাঞ্জাব, সিন্ধ, বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং আজাদ কাশ্মীরেও দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিচ্ছেন।

গ্রেপ্তার ও দমন-পীড়ন
জিও নিউজ জানিয়েছে, বিভিন্ন শহরে ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ করছে। তবে আন্দোলন চলাকালে লাহোরে অন্তত ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। দলীয় দাবি অনুযায়ী, গ্রেপ্তারের সংখ্যা ৩০০-এর বেশি এবং বিভিন্ন নেতার বাড়িতে অভিযান চালানো হচ্ছে।

ডন পত্রিকার বরাতে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পিটিআই পাঞ্জাব শাখা অভিযোগ করেছে, বয়স্ক কর্মী-সমর্থকদের ভয় দেখানো হচ্ছে এবং একজন নেত্রী রেহানা ইমতিয়াজ দারকে আদালত চত্বর থেকেই গ্রেপ্তার করা হয়েছে।

আন্দোলন অব্যাহত থাকবে: পিটিআই
পিটিআই নেতা আসাদ কায়সার জানান, ৫ আগস্টের কর্মসূচি কেবল শুরু, এটি ‘চূড়ান্ত ডাক’ নয়। তিনি বলেন, “যতদিন না পর্যন্ত ‘ভুয়া সরকার’ অপসারিত হচ্ছে, আন্দোলন চলবে। জনগণের অধিকার হচ্ছে, তারা যেন প্রকৃত জনপ্রতিনিধিদের নির্বাচিত করতে পারেন।”

পুলিশি অভিযান ও দলীয় প্রতিক্রিয়া
পিটিআই পাঞ্জাব মিডিয়া সেলের প্রধান শায়ান বশির এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশ প্রায় ২০০টি অভিযান চালিয়ে বহু দলীয় কর্মীকে গ্রেপ্তার করেছে। পরে তাদের হলফনামা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে পিটিআই সিনেটর আলী জাফর বলেন, যদিও ইমরান খান সংলাপের দরজা বন্ধ করেছিলেন, রাজনীতিতে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ সবসময়ই থাকে।

সরকারের প্রতিক্রিয়া
সরকারি কর্মকর্তারা এ কর্মসূচিকে ‘অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে পিটিআই তাদের আন্দোলন শান্তিপূর্ণ রাখার কথা বলছে।

২৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন