সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
স্বাস্থ্য

বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রতিনিধি

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৫:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিত বরগুনা জেলায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ৬ জনের, যদিও বেসরকারি তথ্যে এই সংখ্যা ৩৯।

শহরের তুলনায় এখন গ্রামে আক্রান্তের হার বেশি। তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এক মাস আগের তুলনায় সংক্রমণের হার কিছুটা কমছে।

বরগুনা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৪৬, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ এবং বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩৭।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরগুনায় আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবে ৫ হাজার ১১১ জন, তবে স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকার হিসাব মতে এ সংখ্যা ৪ হাজার ৯১২।

সারাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩৮৪ জন, যার মধ্যে বরগুনায় আক্রান্ত ২২.৮৩ শতাংশ। বরিশাল বিভাগে মোট আক্রান্ত ৮ হাজার ৩১৫ জন, যার মধ্যে বরগুনার হার ৬১.৪৬ শতাংশ।

বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১,২৫৯ জন, যার ১৩৭ জন বরগুনার। অর্থাৎ সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে প্রায় ১১ শতাংশই বরগুনার।

স্বাস্থ্য বিভাগের দাবি, ডেঙ্গুর ভয়াবহতা কিছুটা কমেছে। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকা জানান, এক মাস আগেও প্রতিদিন ৮০ থেকে ১০০ জন রোগী ভর্তি হতেন, এখন সে সংখ্যা অনেকটাই কমেছে। তবে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিভিল সার্জন ডা. আবুল ফাতাহ বলেন, শহরের তুলনায় এখন গ্রামে ডেঙ্গুর প্রভাব বেশি। গ্রামবাসীকে আরও সচেতন হওয়া দরকার।

এদিকে বরগুনা জেলা নাগরিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, শহরে কিছু কার্যক্রম দেখা গেলেও গ্রামে কার্যক্রম নেই বললেই চলে। সচেতনতামূলক প্রচারণা বাড়ানোর দাবি জানান তিনি।

জেলা প্রশাসক মো. শফিউল আলম জানান, ‘সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে জনগণকে আরও সচেতন হতে হবে।’

৪৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন