সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
খেলা

মেসির চোট গুরুতর নয়, তবে পুমাসের বিপক্ষে খেলবেন না

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেকাক্সার বিপক্ষে মাঠে নেমেই চোট পেয়েছিলেন লিওনেল মেসি। তবে ভক্তদের জন্য স্বস্তির খবর, চোটটি গুরুতর নয়।

আর্জেন্টাইন সুপারস্টারকে খুব বেশি দিন মাঠের বাইরে থাকতে হবে না বলে জানিয়েছে তার ক্লাব ইন্টার মিয়ামি।

গত শনিবার চেজ স্টেডিয়ামে নেকাক্সার বিপক্ষে ম্যাচের মাত্র ১১ মিনিটের মাথায় ডান পায়ের মাংসপেশিতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর থেকেই তাকে নিয়ে শঙ্কা দেখা দেয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির ফেরার সময় নির্ভর করবে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির ওপর।

আর্জেন্টিনার কিংবদন্তি ও বর্তমান কোচিং স্টাফের সদস্য হাভিয়ের মাচেরানো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, “হ্যাঁ, আমি মেসির সঙ্গে কথা বলেছি। ক্লাব ইতিমধ্যে জানিয়েছে, তার চোটটি হালকা। এটিই ভালো দিক। তবে কালকের (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) ম্যাচে সে খেলতে পারবে না, এটা নিশ্চিত। আমরা তার উন্নতি পর্যবেক্ষণ করবো।”

এই ম্যাচে ইন্টার মিয়ামি মুখোমুখি হবে পুমাস ইউএনএম-এর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেতেই হবে মিয়ামিকে, যাতে তারা লিগ টেবিলের সেরা চার দলের মধ্যে থাকতে পারে এবং পরবর্তী রাউন্ডে উঠতে পারে। অর্থাৎ, এটি একপ্রকার ‘বাঁচা-মরার’ ম্যাচ। কিন্তু এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে দলের প্রধান ভরসা মেসিকে পাচ্ছে না তারা।

তবে দলের জন্য স্বস্তির খবর, ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফালকনের লাল কার্ডের সিদ্ধান্ত বাতিল করেছে ডিসিপ্লিনারি কমিটি। নেকাক্সার বিপক্ষে ম্যাচে বিতর্কিত লাল কার্ড দেখেছিলেন তিনি। আপিলের পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

মাচেরানো বলেন, “আমরা মনে করেছিলাম লাল কার্ডটি অন্যায়ভাবে দেওয়া হয়েছিল। অবশেষে সেটি বাতিল করা হয়েছে। ফালকন এই মুহূর্তে দলের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কালকের ম্যাচে তাকে শুরু থেকে খেলানো হবে কিনা, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।”

বর্তমানে দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে আছে ইন্টার মিয়ামি। অ্যাটলাস এফসিকে হারানোর পর নেকাক্সার সঙ্গে ২-২ গোলে ড্র করলেও টাইব্রেকারে জয় পেয়ে একটি অতিরিক্ত পয়েন্ট অর্জন করেছে তারা।

এদিকে, পুমাসের বিপক্ষে ম্যাচের পর ইন্টার মিয়ামি আগামী সোমবার এমএলএসের নিয়মিত মৌসুমে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে।

৪২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন