সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

পদ্মা সেতুতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৫:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দক্ষিণ টোলপ্লাজার কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন মোহাম্মদ আলী অন্তু (২৬), তিনি ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার বাসিন্দা এবং গোলাম কিবরিয়ার ছেলে। অপর নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, অন্তু ও তার সঙ্গী মোটরসাইকেলে করে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা যাচ্ছিলেন। পদ্মা সেতু অতিক্রম করে দক্ষিণ টোলপ্লাজা পার হওয়ার পর দ্রুতগতির একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি জহিরুল ইসলাম আরও জানান, নিহত অপর যুবকের পরিচয় শনাক্তে কাজ চলছে। এছাড়া, ঘাতক বাস ও চালককে শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

২৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন