সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

গুলশানের চাঁদাবাজির মূল আসামি অপুর মোটরসাইকেল জব্দ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৬:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসা থেকে চাঁদা আদায়ের ঘটনায় ব্যবহৃত অর্থে কেনা ইয়ামাহা এফজেড-এক্স ব্র্যান্ডের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

এটি গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর মালিকানাধীন বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে অপুর বাসায় অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকার একটি বাসা থেকে ৩ লাখ ৭ হাজার টাকায় কেনা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এর আগে, শুক্রবার সকালে গোপীবাগ এলাকা থেকে অপুর অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তদন্ত কর্মকর্তারা জানান, সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানস্থ বাসায় ভয়ভীতি দেখিয়ে অপু ও তার সহযোগীরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এর মধ্যে ১৭ জুলাই প্রথম দফায় ১০ লাখ টাকা সংগ্রহ করে তারা। পরবর্তী সময়ে ২৬ জুলাই আবার বাসায় গেলে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে। তবে অপু সে সময় পালিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অপু ও তার সহযোগী রিয়াদ বাসা থেকে টাকার ব্যাগ সংগ্রহ করছেন। পরে রিয়াদসহ বাকি চারজনকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তারা চাঁদাবাজির টাকা ভাগ করে নেওয়ার বিষয় স্বীকার করে।

রিয়াদের দেওয়া তথ্য অনুযায়ী, বাড্ডার বৈকাল এলাকায় তার ভাড়া বাসা থেকে প্রায় ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া নাখালপাড়ার আরেকটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকার একটি চেক ও ২০ লাখ টাকার ১০টি এফডিআর স্লিপ।

পুলিশ জানায়, গ্রেপ্তার বাকি আসামিদের মধ্যে রয়েছেন—আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ), ইব্রাহীম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও আমিনুল ইসলাম। এদের সবাইকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

চাঁদাবাজির মামলায় অপু হচ্ছেন ২ নম্বর আসামি। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে এবং চাঁদার অর্থের বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

২৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন