সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

দেশজুড়ে ভারি বৃষ্টির আশঙ্কা, উপকূলে ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ৭:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা-রাজশাহী সীমান্তে অবস্থানরত মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের আটটি বিভাগের বেশিরভাগ জেলায় আজ (শুক্রবার) দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের সীমান্তবর্তী এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং ছোট ট্রলার ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ শুক্রবার সকাল ১১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ পূর্বাভাস প্রকাশ করেন।

বিভাগভিত্তিক পূর্বাভাস:
ময়মনসিংহ বিভাগ:
দিনভর ভারি বৃষ্টির সম্ভাবনা। জামালপুর ও ময়মনসিংহে এবং নেত্রকোনা ও শেরপুরে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

চট্টগ্রাম বিভাগ:
কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়ায় ভারি বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সিলেট বিভাগ:
সুনামগঞ্জ ও সিলেটের উত্তরের সীমান্তবর্তী এলাকায় সারাদিন ভারি বৃষ্টির আশঙ্কা। হবিগঞ্জ ও মৌলভীবাজারে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

খুলনা বিভাগ:
যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও বাগেরহাটে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

ঢাকা বিভাগ:
দক্ষিণ জেলার বেশ কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বরিশাল বিভাগ:
বরগুনা, ভোলা ও পটুয়াখালীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রংপুর বিভাগ:
দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

রাজশাহী বিভাগ:
জয়পুরহাট ও বগুড়ায় এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও সিরাজগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

উপকূলে সতর্কতা:
চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূল এবং তৎসংলগ্ন সমুদ্র এলাকায় উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। তাই এসব এলাকার জেলে নৌকা ও ছোট ট্রলার চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

৩৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন