সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি কূটনৈতিক বিজয় : প্রধান উপদেষ্টা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ৭:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক শুল্ক চুক্তিকে "একটি কূটনৈতিক বিজয়" হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় তিনি বলেন, এই সাফল্য দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রেস বার্তায় বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক হার ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, "আমাদের আলোচকরা যে কৌশলগত দক্ষতা দেখিয়েছেন, তা প্রশংসনীয়। এটি প্রমাণ করে যে বাংলাদেশ এখন আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে দৃঢ় অবস্থান তৈরি করেছে।"

প্রধান উপদেষ্টা আরও জানান, দীর্ঘ কয়েক মাসের আলোচনায় শুল্ক ছাড়াও অ-শুল্ক এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট নানা জটিল বিষয় যুক্ত ছিল। তিনি বলেন, "ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আলোচনা প্রক্রিয়ায় অংশগ্রহণকারীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।"

এই চুক্তির মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “এই চুক্তি আমাদের তুলনামূলক সুবিধা বজায় রেখেছে এবং দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পথ সুগম করেছে।”

এদিকে, হোয়াইট হাউস শুক্রবার এক ঘোষণায় জানায়, ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র একাধিক দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে। বাংলাদেশের ক্ষেত্রে এ হার নির্ধারণ করা হয়েছে ২০ শতাংশ, যা ভারতের (২৫%), পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের (২০%) সমপর্যায়ে রাখা হয়েছে।

এই ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, "২০ শতাংশ শুল্ক বাংলাদেশের জন্য এখনও প্রতিযোগিতামূলক। আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। যদিও আমরা আরও কম হারের আশায় ছিলাম, তবুও এটি একটি ইতিবাচক ফলাফল।"

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন